সমাজ মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে আরাবুল
কলকাতা, ২১ আগস্ট (হি স)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের আইএসএফ-এর হয়ে প্রার্থী ছিলেন। এবার সেই আইএসএফ ছাড়লেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নেট নাগরিকদের তোপের মুখে পড়লেন তিনি। আরাবুল ইসলাম জ
সমাজ মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে আরাবুল


কলকাতা, ২১ আগস্ট (হি স)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের আইএসএফ-এর হয়ে প্রার্থী ছিলেন। এবার সেই

আইএসএফ ছাড়লেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নেট নাগরিকদের তোপের মুখে পড়লেন তিনি।

আরাবুল ইসলাম জানিয়েছেন, “আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যে ভাবে মানুষের উপরে অত্যাচার-অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম।”

একটি সংবাদ চ্যানেলে খবরটি আসার পর

শুক্রবার দুপুর পর্যন্ত প্রথম এক ঘন্টায় ১৯০টি

প্রতিক্রিয়া এসেছে। এর প্রায় প্রতিটিতেই তাঁর বিরোধিতা।

লস্কর ভ্লগস লিখেছেন, তোলা তুলে খেতে পারছে না তো তাই দম বন্ধ হয়ে যাচ্ছিলো।

বসির গাজি লিখেছেন,

ভিতরে ঢোকার লাইনে পড়েছে সেইজন্য বালিশে মাথা দেবে। সুজয় প্রামানিক লিখেছেন,

এবার ভালো তৃণমূল যাবে মনে হচ্ছে। অর্ক সাহা লিখেছেন, ভালো তৃণমূলে আসছেন | স্বপন রায় লিখেছেন, বামপন্থীরা অনেক আগেই সতর্ক করেছিলো।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande