যাদবপুর কাণ্ডে কর্মবিরতির ডাক ‘জুটা’র
কলকাতা, ২১ আগস্ট (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে যে জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানেই অবস্থান-বিক্ষোভের ডাক দেয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় অবস্থান কর্মসূচির বিষয়ে জানান যাদব
যাদবপুর কাণ্ডে কর্মবিরতির ডাক ‘জুটা’র


কলকাতা, ২১ আগস্ট (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে যে জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানেই অবস্থান-বিক্ষোভের ডাক দেয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় অবস্থান কর্মসূচির বিষয়ে জানান যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটা-র সদস্যরা। বলেন, এদিন দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতির বিষয়ে জানানো হয়। তাঁদের দাবি, বুধবার রাতে ক্যাম্পাসে বহিরাগত হামলার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। এ ছাড়াও সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করা হোক।

এদিকে, বামপন্থী পড়ুয়ারা অভিযোগ তোলে, গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এমনকি, ঘটনার সময় বা পরে প্রশাসনিক কর্তাদের দেখা পাওয়া যায়নি বলে তাঁদের দাবি।

অন্যদিকে, এবিভিপি-র তরফে জানানো হয়, বুধবার রাতে তাদের সংগঠনের কেউ বাইরে থেকে ক্যাম্পাসে ঢোকেননি।

অধ্যাপকদের বক্তব্য, শিক্ষা প্রাঙ্গণে বহিরাগত শক্তির মাথাচাড়া দেওয়াকে প্রতিহত করতে হবে এবং ফৌজদারি আইনের আওতায় এনে এই ঘটনার বিচারের ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে আক্রমণ ও প্রতীক ভঙ্গের তীব্র নিন্দা করেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande