পওয়াই ব্রহ্মস্থান হল্টে জামালপুর-গয়া মেমুর পরীক্ষামূলক স্টপেজ
কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : পওয়াই ব্রহ্মস্থান হল্টে জামালপুর-গয়া মেমুর পরীক্ষামূলক স্টপেজ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জামালপুর-কিউল শাখায় পওয়াই ব্রহ্মস্থান হল্টে জামালপুর-গয়া-জামালপুর মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ চালু করা
পওয়াই ব্রহ্মস্থান হল্টে জামালপুর-গয়া মেমুর পরীক্ষামূলক স্টপেজ


কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : পওয়াই ব্রহ্মস্থান হল্টে জামালপুর-গয়া মেমুর পরীক্ষামূলক স্টপেজ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জামালপুর-কিউল শাখায় পওয়াই ব্রহ্মস্থান হল্টে জামালপুর-গয়া-জামালপুর মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। মালদহ ডিভিশনের অধীন এই শাখায় আগামী ২৪ অগস্ট অর্থাৎ আগামীকাল থেকে এই পরিষেবা কার্যকর হবে।

রেল সূত্রে জানানো হয়েছে, ৬৩৩৮৭ নম্বর জামালপুর-গয়া মেমু প্যাসেঞ্জার এবং ৬৩৩৮৮ নম্বর গয়া - জামালপুর মেমু প্যাসেঞ্জার - দু’টি ট্রেনই ২৪ অগস্ট থেকে যাত্রার দিনগুলিতে পওয়াই ব্রহ্মস্থান হল্টে দাঁড়াবে। জামালপুর থেকে গয়ার উদ্দেশে যাওয়া ৬৩৩৮৭ নম্বর মেমুটি সকাল ৯টা ৯ মিনিটে পওয়াই ব্রহ্মস্থান হল্টে পৌঁছবে। অন্যদিকে, গয়া থেকে জামালপুরগামী ৬৩৩৮৮ নম্বর মেমু সেখানে পৌঁছবে রাত ৮টা ২২ মিনিটে।

দু’টি ট্রেনই পওয়াই ব্রহ্মস্থান হল্টে এক মিনিট করে দাঁড়াবে। নতুন এই স্টপেজ চালু হওয়ায় ওই এলাকার যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করছে রেল। পরীক্ষামূলক ভাবে চালু হওয়া এই স্টপেজের ফলে স্থানীয় যাত্রীরা দৈনন্দিন যাতায়াতে উপকৃত হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande