ইন্দ্রাবতী টাইগার রিজার্ভে বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেফতার ৬
রায়পুর, ২১ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ে বন্যপ্রাণীদের সুরক্ষায় এবং অবৈধ শিকার রুখতে বন দফতরের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজাপুরের ইন্দ্রাবতী টাইগার রিজার্ভে বন্যপ্রাণী শিকারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে বন দফতর। অভিযানের সময় বন্য
ইন্দ্রাবতী টাইগার রিজার্ভে বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেফতার ৬


রায়পুর, ২১ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ে বন্যপ্রাণীদের সুরক্ষায় এবং অবৈধ শিকার রুখতে বন দফতরের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজাপুরের ইন্দ্রাবতী টাইগার রিজার্ভে বন্যপ্রাণী শিকারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে বন দফতর। অভিযানের সময় বন্যপ্রাণীর মাংস (প্রাথমিকভাবে নীলগাইয়ের মাংস বলে সন্দেহ করা হচ্ছে) এবং শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের পাসেওয়াড়া রেঞ্জের অন্তর্গত নীতিকাকলের এলাকায় অভিযান চালায় বন দফতরের একটি দল। সেখানে অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করা হলে আদালত সকলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

বন দফতরের আধিকারিকরা শুক্রবার জানান, ইন্দ্রাবতী টাইগার রিজার্ভে অবৈধ শিকার রুখতে তথ্য সংগ্রহের ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি বনকর্মীদেরও সক্রিয় রাখা হয়েছে। বন্যপ্রাণী সুরক্ষায় আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের আবেদন জানানো হয়েছে, অবৈধ শিকার অথবা বন্যপ্রাণী সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়া গেলে দ্রুত নিকটবর্তী বন দফতরের কার্যালয়ে জানাতে। দফতরের বক্তব্য, বন্যপ্রাণী রক্ষা সকলের সম্মিলিত দায়িত্ব। স্থানীয় মানুষের সহযোগিতায় বন সংরক্ষণের উদ্যোগ আরও শক্তিশালী করা সম্ভব।

এই অভিযানে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের অধীক্ষক, ফরসেগড়-পাসেওয়াড়া রেঞ্জের আধিকারিক, সেন্ড্রা, কুটরু বাফার, কুটরু কোর ও মাদ্দেড় বাফারের আধিকারিক সহ ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের মাঠপর্যায়ের বনকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande