মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা! মায়ের মৃতদেহ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছেলের
মুর্শিদাবাদ, ২১ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছিল মায়ের। তার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ছেলের। মৃত ছেলের নাম আহসান আলি (২৯)। বাড়ি সামশেরগঞ্জ থানার নিমতিতা পঞ্চায়েত এলাকার শেরপুর
মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা! মায়ের মৃতদেহ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছেলের


মুর্শিদাবাদ, ২১ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছিল মায়ের। তার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ছেলের। মৃত ছেলের নাম আহসান আলি (২৯)। বাড়ি সামশেরগঞ্জ থানার নিমতিতা পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামে। পুলিশ ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মা সালেমা বিবি (৬০) বৃহস্পতিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে এসে ভর্তি করানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যেতে গিয়েই এই দুর্ঘটনা। মৃত্যু হয় ছেলের। এই ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande