লক্ষাধিক টাকার মাদক উদ্ধার মালদায়, ধৃত দুই
মালদা, ২১ আগস্ট (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহির শেখ (২৫) এবং সাহিল শেখ (২০)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি
লক্ষাধিক টাকার মাদক উদ্ধার মালদায়, ধৃত দুই


মালদা, ২১ আগস্ট (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহির শেখ (২৫) এবং সাহিল শেখ (২০)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

চার দিন আগে প্রায় ২০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারের পর ফের বড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদার নারায়ণপুর বাইপাসের ঝাঁঝরা মোড় সিগন্যাল এলাকায় একটি ছোট চারচাকা গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িটি পালানোর চেষ্টা করে। এরপর মালদা থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করে আটক করে।

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহির শেখ (২৫) ও সাহিল শেখ (২০)। দুজনেরই বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায়। পুলিশ ব্রাউন সুগারের পাশাপাশি পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে।

পরপর ঝাঁঝরা মোড় বাইপাস এলাকা থেকেই ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় পুলিশের উদ্বেগ বেড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande