কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেস থেকে চার রোহিঙ্গা গ্রেফতার, জলপাইগুড়ি আদালতে পেশ
শিলিগুড়ি, ২১ আগস্ট (হি.স.): অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেস থেকে চার রোহিঙ্গাকে গ্রেফতার করল রেল পুলিশ। ধৃতরা হলেন ২৩ বছরের এনামুল হোসেন, ২০ বছরের নূর কাহিমা, ২৩ বছরের এনায়েত উল্লাহ এবং ২১ বছরের জাইনু বিবি।জিআরপি সূত্র
রোহিঙ্গা গ্রেফতার


শিলিগুড়ি, ২১ আগস্ট (হি.স.): অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেস থেকে চার রোহিঙ্গাকে গ্রেফতার করল রেল পুলিশ। ধৃতরা হলেন ২৩ বছরের এনামুল হোসেন, ২০ বছরের নূর কাহিমা, ২৩ বছরের এনায়েত উল্লাহ এবং ২১ বছরের জাইনু বিবি।জিআরপি সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে ধৃত চারজন বাংলাদেশের কক্সবাজারের জামতলী ও কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছিলেন। অভিযোগ, গত ১৯ আগস্ট তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরদিন, ২০ আগস্ট, বিজয়ওয়াড়ার উদ্দেশে গুয়াহাটি থেকে ২২৫০৪ ডাউন কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেসে ওঠেন তাঁরা।নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর পর শিলিগুড়ি জিআরপির এসওজি দল এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।শুক্রবার ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন এবং তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande