নতুন নিম্নচাপের প্রভাবে শনিবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ২১ আগস্ট (হি স)। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন নিম্নচাপের প্রভাবে বৃষ্টির এই সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে। আগস্টের শেষে ফের নিম্নচাপের ইঙ্গিত
নতুন নিম্নচাপের প্রভাবে শনিবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ২১ আগস্ট (হি স)। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন নিম্নচাপের প্রভাবে বৃষ্টির এই সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে।

আগস্টের শেষে ফের নিম্নচাপের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, বাংলায় এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফিরোজপুর থেকে মিরাট হয়ে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ বাঁকুড়া এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই হবে বৃষ্টি।

শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande