
নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে রাহুল গান্ধীর ধর্নাকে সমালোচনা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নৈরাজ্যের রাজনীতি করছেন। বর্তমানে তিনি কোনও অনুমতি ছাড়াই পার্লামেন্ট স্ট্রিট থানায় ধর্নায় বসেছেন। পুলিশ তাঁকে জানিয়েছে, তিনি যে ঘটনার কথা উল্লেখ করছেন সে বিষয়ে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। রাহুল গান্ধী, আপনি কি কোনও আইনকেই সম্মান করতে চান না? আমাদের সন্দেহ ও অভিযোগ যে, জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম'-এর বিষয়ে নিজেদের অবস্থানের কারণে কংগ্রেস এখন এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস বর্তমানে যা করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ