প্রান্তিক সমাজকর্মীদের পাশে ‘সেতু ২০২৬’
কলকাতা, ২১ অগস্ট (হি. স.) : অনন্য প্রয়াস। এককালীন অনুদান নয়, স্থায়ী সামাজিক পরিবর্তনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সহায়তা, পেশাদার দক্ষতা, পরামর্শ এবং যোগাযোগ - এই বার্তা উঠে আসে ‘সেতু ২০২৬’- অনাড়ম্বর অনুষ্ঠানে। শুক্রবার তাজ বেঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে
কলকাতায় এক অনুষ্ঠানে রোহিণী নিলেকনি


কলকাতা, ২১ অগস্ট (হি. স.) : অনন্য প্রয়াস। এককালীন অনুদান নয়, স্থায়ী সামাজিক পরিবর্তনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সহায়তা, পেশাদার দক্ষতা, পরামর্শ এবং যোগাযোগ - এই বার্তা উঠে আসে ‘সেতু ২০২৬’- অনাড়ম্বর অনুষ্ঠানে। শুক্রবার তাজ বেঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার চার স্বেচ্ছাসেবী সংস্থার কাজ তুলে ধরা হয়েছে। আয়োজক সোশ্যাল ভেঞ্চার পার্টনার্স ইন্ডিয়া (এসভিপি ইন্ডিয়া)-র কলকাতা চ্যাপ্টার। উপস্থিত ছিলেন ২০০-র বেশি সমাজকর্মী, কর্পোরেট ও সিএসআর প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্য।অনুষ্ঠানের প্রধান অতিথি রোহিণী নীলেকনি এই প্রসঙ্গে বলেছেন, সামাজিক পরিবর্তন কখনও দ্রুত আসে না। তুলনায় কম পরিচিত ও নতুন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি, ঝুঁকি নিতে সক্ষম অর্থের জোগান জরুরি। স্থানীয় উদ্যোগ ও নানা ধরনের ভাবনাকেও সমান সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

‘সেতু ২০২৬’-এ সামনে আসে এক তারা, বাণী ডেফ চিলড্রেন’স ফাউন্ডেশন, উদয়ন কলকাতা এবং ইয়ং মেন’স ওয়েলফেয়ার সোসাইটি (ওয়াইএমডব্লিউএস)-র কাজ। শিক্ষা, বিশেষ ক্ষমতা সম্পন্ন, স্বাস্থ্য, পুনর্বাসন ও জীবিকার মতো ক্ষেত্রে কাজ করছে সংস্থাগুলি।

এসভিপি কলকাতা চ্যাপ্টার এর চেয়ারপার্সন রাজ ছাজের এদিন জানান, এই উদ্যোগের লক্ষ্য প্রান্তিক সংগঠনগুলিকে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়া এবং নতুন অংশীদার তৈরি করা। এসভিপি ইন্ডিয়ার সিইও অম্বুজ কুমারের কথায়, শুধু অর্থ নয়— সময়, দক্ষতা, অভিজ্ঞতা ও যোগাযোগ দিয়েও সমাজকর্মীদের পাশে দাঁড়ানো সম্ভব। প্রসঙ্গতঃ ১৩ কোটি টাকা এদিন মহতী কাজের জন্য অনুদান সংগ্রহ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande