
কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : সিআইআই রিয়েলটি ইস্ট ও বিল্ড এক্সপো ২০২৬ - এর পাশাপাশি, ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড প্লাম্বিং স্কিল কাউন্সিল এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ইস্টার্ন রিজিয়ন-এর যৌথ উদ্যোগে কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে “বিকশিত ভারতের লক্ষ্যে দক্ষতা উন্নয়নের রোডম্যাপ” শীর্ষক শিল্প সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় উপস্থিত সকলকে সম্বোধন করেন।
তিনি বলেন, “এই উদ্যোগ এবং এক্সপো অর্থনীতি ও ব্যবসার জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। শিক্ষা ছাড়াও দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের দায়িত্বও আমার উপর রয়েছে, এবং এই ধরনের উদ্যোগকে সত্যিকার অর্থে অর্থবহ করে তোলার জন্য দক্ষ কর্মীদের অংশগ্রহণ অপরিহার্য। আমরা রাজ্যের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার এই সুযোগটি হারাতে চাই না।
ডব্লিউএমপিএসসি-এর উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান বিনয় গুপ্ত মত প্রকাশ করেন ও বলেন, “আমরা প্লাম্বারদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এআই ব্যবহারের প্রশিক্ষণসহ বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ প্রদান করছি।
আয়ুষ সাব কমিটির চেয়ারম্যান এবং পাওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডঃ সুদীপ্ত নারায়ণ রায় বলেন, - ভারতের এমন একটি জনতাত্ত্বিক সুবিধা রয়েছে যা খুব কম দেশেরই আছে, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ দক্ষতা উন্নয়নে শক্তিশালী সমর্থন প্রদান করছে। ”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত