যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে সব রাজনৈতিক দলকে বার্তা স্বপনের
কলকাতা, ২১ আগস্ট (হি স)। যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে সব রাজনৈতিক দলেরই উসকানি থেকে দূরে থাকা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি এবং সাম্প্রতিক সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এভাবে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্ত
যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে সব রাজনৈতিক দলকে বার্তা স্বপনের


কলকাতা, ২১ আগস্ট (হি স)। যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে সব রাজনৈতিক দলেরই উসকানি থেকে দূরে থাকা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি এবং সাম্প্রতিক সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এভাবে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন দাশগুপ্ত।

একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের উদ্বেগের কথা প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা রাজ্যের ঐতিহ্যবাহী এই শিক্ষাকেন্দ্রের সুনাম ক্ষুণ্ণ করছে। ঘটনার সূত্রপাত হয় গত বুধবার মধ্যরাতে, যখন যাদবপুর ক্যাম্পাসে এসএফআই এবং এবিভিপি-র সংঘর্ষ হয়। বৃহস্পতিবার তাণ্ডবের জেরে বিশ্ববিদ্যালয়ের শতদল প্রতীকটি ভেঙে পড়ে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্বপন দাশগুপ্ত বলেন, যাদবপুর বিধানসভা কেন্দ্রের ঠিক সীমানার কাছেই অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। ফলে সেখানকার যেকোনও ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আশেপাশের এলাকায় পড়ে। ছাত্র আন্দোলন বা রাজনীতি নতুন কিছু না হলেও, যাদবপুর বারবার নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। তাঁর মতে, এটি রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 'সেন্টার অফ এক্সেলেন্স'। সারা দেশে এই উচ্চশিক্ষাকেন্দ্রের যাতে উন্নতি ও স্বীকৃতি বজায় থাকে, সেটাই সকলের কাম্য হওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande