কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নিষিদ্ধ করার দাবি তথাগতর
কলকাতা, ২১ আগস্ট (হি স)। কলেজ-বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্র সংগঠন আইন করে নিষিদ্ধ করার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি শুক্রবার সামাজিক মাধ্যমে লিখেছেন, যাদবপুর সহ সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্র সংগঠন আইন করে নিষিদ্ধ করা প্রয়োজন
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নিষিদ্ধ করার দাবি তথাগতর


কলকাতা, ২১ আগস্ট (হি স)। কলেজ-বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্র সংগঠন আইন করে নিষিদ্ধ করার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি শুক্রবার সামাজিক মাধ্যমে লিখেছেন, যাদবপুর সহ সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্র সংগঠন আইন করে নিষিদ্ধ করা প্রয়োজন। না হলে যাদবপুরের অসুখ ছোয়াঁচে রোগের মত অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়াবে।

কিছুদিন পরে পরিস্হিতি ঠান্ডা হলে ছাত্র সংগঠন চালু হতে পারে, কিন্তু সেগুলো কলেজ বা বিশ্ববিদ্যালয়-ভিত্তিক হতে হবে, কোন কেন্দ্রীয় ‘ছাতা সংগঠনের’ সঙ্গে সম্পর্কিত নয়। শিক্ষাক্ষেত্রে দলীয় রাজনীতির অনুপ্রবেশ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির সর্বনাশ করেছে।

অগণতান্ত্রিক? আদৌ নয়। কলেজ-বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার জায়গা, দলীয় রাজনীতি পাশ করার পরে যত খুশি করুক।

আর যদি এ না করা হয়? তাহলে পরিস্থিতি মোড় নিতে পারে অজাতশত্রু অধ্যাপক গোপাল সেনের হত্যার দিকে, অথবা বেজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারের ছাত্রহত্যার দিকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande