
কলকাতা, ২১ আগস্ট (হি স)। আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না, বামপন্থীরা মুসলমানদের কুকীর্তি গোপন করার জন্য কেন এত পরিশ্রম করে? কোন মুসলমান-প্রধান রাষ্ট্রে তো এদের অস্তিত্ব নামেমাত্র ! এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু সিপিএম-এর একটি চ্যানেলে একজনের বিবৃতিকে কটাক্ষ করে লিখেছেন, এক দেড়েল কমরেড প্রানপন চেষ্টা করছে ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গা যে মুসলিম লীগ লাগিয়েছিল সেকথা লুকোতে!
আজকে হিন্দুপ্রধান ভারতেও তাদের অবস্থা সেখানে এসে ঠেকেছে - শুধু সংবাদমাধ্যম ও এক শ্রেণীর পেটোয়া দুর্বুদ্ধিজীবী এদের বাঁচিয়ে রেখেছে। সেখানে এই এক দেড়েল নেতা গণতন্ত্রের দোহাই দিয়ে রাজ্যপালের ১৭ই আগস্টের বক্তব্যকে আক্রমণ করেছে। অথচ এদেরই গুরুঠাকুর লেনিন (সিফিলিস ধরা পড়ার আগে না পরে কে জানে?) গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্টকে বলেছিল ‘শুয়োরের খোঁয়াড়’ !
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত