
মোহালি, ২১ আগস্ট (হি.স.) : পাঞ্জাবের জিরকপুরে শুক্রবার সকালে এক বিল্ডারের অফিসের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সকাল ১১টা নাগাদ বাইকে করে দুই সশস্ত্র যুবক সেখানে আসে। সেখানে পৌঁছেই একজন বাইক থেকে নেমে পরপর তিন রাউন্ড গুলি চালায়। এরপর দু’জনই বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশের হামলার কারণ খতিয়ে দেখছে। বিল্ডারকে দেওয়া হুমকি, কোনো সম্পত্তি-সংক্রান্ত বিবাদ কিংবা অন্য কোনো কারণে এই হামলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিল্ডার অমিত দুয়ার দাবি, গত প্রায় এক বছর ধরে তিনি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হচ্ছিল বলেও তিনি জানান। শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন অমিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস