জে পি নাড্ডার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন উপরাষ্ট্রপতি, করলেন আরোগ্য কামনা
নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার বাসভবনে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন| জে পি নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি সমাজ মাধ্য
জে পি নাড্ডার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন উপরাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার বাসভবনে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন| জে পি নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করেন উপরাষ্ট্রপতি।

উপরাষ্ট্রপতি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, আজ জে পি নাড্ডার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

উল্লেখ্য, শারীরিক কিছু অসুবিধার জন্য জে পি নাড্ডাকে ১৩ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়। তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। চলতি সপ্তাহের বুধবার তাঁকে এইমস থেকে ছুটি দেওয়া হয়। তারপরেই শুক্রবার জে পি নাড্ডার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande