দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল পুরানো বাড়ির দেওয়াল, আহত বেশ কয়েকজন
নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): দিল্লির করোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির দেওয়াল। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিসের বিভাগীয় কর্তা গোপাল মীনা বলেন, আমরা ফোন পেয়ে জানতে পারি, পেয়ারেলাল রোডে, জুয়েলার্সের কাছে একটি ঘট
দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল পুরানো বাড়ির দেওয়াল, আহত বেশ কয়েকজন


নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): দিল্লির করোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির দেওয়াল। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিসের বিভাগীয় কর্তা গোপাল মীনা বলেন, আমরা ফোন পেয়ে জানতে পারি, পেয়ারেলাল রোডে, জুয়েলার্সের কাছে একটি ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা জানতে পারি যে ২-৩ জনকে ইতিমধ্যেই উদ্ধার করে জীবনমালা হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বর্তমানে আরও তল্লাশি চালাচ্ছি। এখানে ভাঙার কাজ চলছিল। ভবনটি ঠিক কত পুরনো তা আমরা জানি না, তবে এটি একটি খুব পুরনো ভবন। এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বহু পুরানো বাড়ির দেওয়াল ভেঙে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande