
প্রয়াগরাজ, ২১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সরায় মামরেজ থানার অন্তর্গত সিন্ধৌরা গ্রামে শুক্রবার মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিন পুলিশের উপকমিশনার (গঙ্গানগর) কুলদীপ সিং গুনাওয়াত জানান, মৃত মহিলার নাম বিমলা দেবী (৫২)। তিনি সিন্ধৌরা গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিমলা দেবী বাড়ির কাছে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মারে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সরায় মামরেজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস