বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুল পড়ুয়া, ঘটনায় চাঞ্চল্য আরামবাগে
আরামবাগ, ২১ আগস্ট (হি.স.): বাসের ধাক্কায় গুরুতর আহত হল এক স্কুল পড়ুয়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পার্বতীচক এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বন্দর থেকে আরামবাগের দিকে একটি যাত্রিবাহ
দুর্ঘটনার স্থলে উত্তেজনা


আরামবাগ, ২১ আগস্ট (হি.স.): বাসের ধাক্কায় গুরুতর আহত হল এক স্কুল পড়ুয়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পার্বতীচক এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বন্দর থেকে আরামবাগের দিকে একটি যাত্রিবাহী বাস যাচ্ছিল। সেই সময় পার্বতীচক এলাকায় দুই স্কুল পড়ুয়া সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, আচমকাই তারা বাসটির সামনে চলে আসে।

পড়ুয়াদের বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাসটি নামিয়ে দেন। সেই সময় এক স্কুল পড়ুয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ।

এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত পড়ুয়াকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং বাসের চালক কেন ঘটনাস্থল থেকে চলে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় যান চলাচল ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande