
আরামবাগ , ২১ আগস্ট (হি.স.) : অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে গোঘাট-২ ব্লক বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার আওতায় তাঁরা টাকা পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেই অর্থ তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে তাঁদের দাবি। ক্ষোভে তাঁরা এদিন বিডিও অফিসে এসে বিক্ষোভে সামিল হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় গোঘাট থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্নপূর্ণা যোজনার টাকা কেন আটকে রয়েছে এবং কবে তা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয সেটাই দেখার বিষয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA