দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে আইএনটিইউসি সেবা দল
কলকাতা, ২২ আগস্ট (হি.স.): নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামলো কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল। শনিবার, কলকাতার লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের বিপরীতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কংগ্রেস পার্টি অফিস সংল
বিক্ষোভ


কলকাতা, ২২ আগস্ট (হি.স.): নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামলো কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল। শনিবার, কলকাতার লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের বিপরীতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কংগ্রেস পার্টি অফিস সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের অভিযোগ, বর্তমানে চিনির দাম কেজিপ্রতি প্রায় ৭০ টাকা এবং পেঁয়াজের দাম প্রায় ৬০ টাকা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিকে সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। রান্নাঘরের খরচ সামলাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলেও দাবি আইএনটিইউসি সেবা দলের। তাদের বক্তব্য, সাধারণ মানুষের পকেট যখন ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, তখন মানুষের সমস্যার সমাধানের পরিবর্তে সরকার স্লোগান ও প্রচারের রাজনীতিতে ব্যস্ত।

আইএনটিইউসি সেবা দলের দাবি, ধর্মীয় স্লোগান দিয়ে মানুষের পেটের সমস্যা মেটানো সম্ভব নয়। বাজারদর নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের স্বস্তি ফেরানোই সরকারের প্রধান দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “স্লোগান নয়, সস্তায় বাজার চাই। প্রচার নয়, মানুষের স্বস্তি চাই।”

এই কর্মসূচিতে শ্রমিক, কৃষক, যুবক, মধ্যবিত্ত ও সাধারণ মানুষকে যোগ দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande