শিলিগুড়িতে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অমিত শাহ-র
শিলিগুড়ি, ২২ আগস্ট (হি.স.): শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এর সুরক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। এই বৈঠকে
শিলিগুড়িতে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অমিত শাহ-র


শিলিগুড়ি, ২২ আগস্ট (হি.স.): শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এর সুরক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত রক্ষী বাহিনী, এসএসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে সমন্বয় ও সীমান্ত সুরক্ষা নিয়েই মূলত আলোচনা হয় এই বৈঠকে।

৩ দিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার রাতে রাজ্যে আসেন শাহ। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় তাঁর কর্মসূচি ছিল। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং ভূ-রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস্ নেক’-এর নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র করতে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে প্রায় ১৮৯ কোটি টাকার নতুন প্রশাসনিক, আবাসিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও করেন। তার পর শনিবার নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande