খাদ্য দফতরের আধিকারিকের বাড়িতে এসিবির তল্লাশি, ঝাড়গ্রামে চাঞ্চল্য
ঝাড়গ্রাম, ২২ আগস্ট (হি.স.) : খাদ্য ও সরবরাহ দফতরের এক আধিকারিকের ঝাড়গ্রামের বাড়িতে দুর্নীতি দমন শাখা (এসিবি)-র তল্লাশিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে। শনিবার নৃপেনপল্লিতে ওই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালান এসিবির এক ইন্সপেক্টর ও এক সাব-ইন্সপেক্টর।

সূত্রের খবর, বাড়িটি খাদ্য ও সরবরাহ দফতরের ইন্সপেক্টর ঠাকুরদাস বাস্কের। বর্তমানে তিনি বাঁকুড়া জেলায় কর্মরত। খাদ্য দফতরের সাত আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। সেই তদন্তের সূত্রেই সংশ্লিষ্ট আধিকারিকদের এসিবির দফতরে হাজির হতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, ছ’জন হাজির হলেও ঠাকুরদাস হাজির হননি। এরপরই তাঁর ঝাড়গ্রামের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাড়িতে ছিলেন না ঠাকুরদাস। সূত্রের দাবি, তিনি পলাতক। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তল্লাশিতে কোনও গুরুত্বপূর্ণ নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। কী অভিযোগের ভিত্তিতে ওই আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চলছে, সে বিষয়েও সরকারি ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি মাসের ৬ আগস্ট গিধনি বিডিও অফিসের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে দু’লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে এসিবি গ্রেফতার করে। উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণের বিল মেটানোর জন্য এক ঠিকাদারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার পর ফের খাদ্য ও সরবরাহ দফতরের এক আধিকারিকের বাড়িতে এসিবির তল্লাশিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো

 rajesh pande