কেঠারডাঙ্গায় বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মূল পাণ্ডা
বাঁকুড়া, ২২ আগস্ট (হি.স.): বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনায় জাকির ভুঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ স
নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার


বাঁকুড়া, ২২ আগস্ট (হি.স.): বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনায় জাকির ভুঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, নিষিদ্ধ নেশার সামগ্রী সরবরাহ চক্রের অন্যতম মূল পাণ্ডা হিসেবে জাকিরকে সন্দেহ করা হচ্ছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায়, কেঠারডাঙ্গা এলাকায় জাকির ভুঁইয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশার সামগ্রী মজুত রয়েছে। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ বাড়িটি ঘিরে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ৩,৩৪০টি নেশার ট্যাবলেট। প্রতিটি কাফ সিরাপের বোতলে ১০০ মিলিলিটার করে তরল ছিল বলে পুলিশ জানিয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিজের বাড়িতে নেশার সামগ্রী মজুত রেখে সেখান থেকেই বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করা হত। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত এবং নেশার সামগ্রী কোথা থেকে আনা হত, তা জানার চেষ্টা চালাবে পুলিশ।

উল্লেখ্য, কয়েক দিন আগেই একই এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande