চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন-ফেনাইলেফ্রিন যুক্ত কাশির ওষুধে নিষেধাজ্ঞা
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন ম্যালেট ও ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণে তৈরি সব ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র। একই সঙ্গ
চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন-ফেনাইলেফ্রিন যুক্ত কাশির ওষুধে নিষেধাজ্ঞা


নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন ম্যালেট ও ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণে তৈরি সব ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র। একই সঙ্গে এই ওষুধগুলির উৎপাদন, বিক্রি ও বিতরণের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।

শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট ওষুধের লেবেল, প্যাকেজ ইনসার্ট এবং প্রচারমূলক সামগ্রীতে এই সংক্রান্ত সতর্কবার্তা উল্লেখ করা বাধ্যতামূলক হবে। এর আগে ১৫ এপ্রিল ২০২৫-এ নির্দিষ্ট কিছু এফডিসি ওষুধের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার তার পরিধি বাড়িয়ে ক্লোরফেনিরামিন ম্যালেট ও ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডযুক্ত সমস্ত এফডিসি ওষুধকে এর আওতায় আনা হয়েছে।

বিশেষজ্ঞ কমিটি এবং ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রের বক্তব্য, চার বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে ঝুঁকি তৈরি হতে পারে। এই বয়সি শিশুদের জন্য তুলনামূলক নিরাপদ বিকল্পও রয়েছে।

জনস্বাস্থ্যের স্বার্থে ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইনের ২৬এ ধারায় এই নির্দেশ জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande