বিমানের শারীরিক অবস্থার উন্নতি, বসানো হয়েছে পেস মেকার
কলকাতা, ২২ আগস্ট (হি.স.): প্রবীণ সিপিআইএম নেতা ও দলের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য বিমান বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত তিন দিন তিনি দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন। তাঁর পেস মেকার বসানো হয়েছে। ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে সি
বিমানের শারীরিক অবস্থার উন্নতি, বসানো হয়েছে পেস মেকার


কলকাতা, ২২ আগস্ট (হি.স.): প্রবীণ সিপিআইএম নেতা ও দলের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য বিমান বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত তিন দিন তিনি দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন। তাঁর পেস মেকার বসানো হয়েছে। ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরে আপাতত বিমান বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। একই কথা জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর কথায়, ‘‘উনি আপাতত সুস্থ রয়েছেন তিনি। আগামী দু’-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’’ শুক্রবারই দলের একটি কাজে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বিমান বসু। তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শেই দিল্লির এইমসে ভর্তি করা হয় এই প্রবীণ নেতাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande