এশিয়ান হাইওয়েতে বাসে আগুন, প্রাণরক্ষা চালকের
আলিপুরদুয়ার, ২২ আগস্ট (হি.স.): এশিয়ান হাইওয়েতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কালচিনি ব্লকের সাতালি আট নম্বর সংলগ্ন এই হাইওয়েতে আচমকাই আগুন ধরে যায় একটি ভুটানের বাসে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়। জানা গ
এশিয়ান হাইওয়েতে বাসে আগুন, প্রাণরক্ষা চালকের


আলিপুরদুয়ার, ২২ আগস্ট (হি.স.): এশিয়ান হাইওয়েতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কালচিনি ব্লকের সাতালি আট নম্বর সংলগ্ন এই হাইওয়েতে আচমকাই আগুন ধরে যায় একটি ভুটানের বাসে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

জানা গিয়েছে, বাসটিতে আগে থেকেই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। সেই কারণে শনিবার বাসটি সারানোর জন্য এশিয়ান হাইওয়ে ধরে ধূপগুড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন চালক। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে হঠাৎ করেই বাসটিতে আগুন লেগে যায়। বিপদের আঁচ পেয়ে চালক দ্রত বাস থেকে নেমে প্রাণ বাঁচান।

ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ বাসটি ভস্মীভূত হয়ে যায়। ব্যস্ততম এশিয়ান হাইওয়েতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande