
কলকাতা, ২২ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগ ৮ খেলা এবং একজোড়া ড্র হয়েছে বলে এদিন জানানো হয়েছে। শনিবার প্রথম ডিভিশনের খেলায় বিএন আর রিক্রিয়েশন ক্লাব ও আ্যডামাস ইউনাইটেড এস এ ১-১ ফলাফলে খেলা অমীমাংসিত ভাবেই শেষ হয়েছে। দ্বিতীয় খেলায় কে ও পি এ ইয়ংস কর্নার ২-০ গোলের ব্যবধানে রাজস্থানকে ক্লাবকে হারিয়ে দেয়। পঞ্চম ডিভিশনের খেলায় হাইকোর্ট মাঠে বেলেঘাটা বালক বৃন্দ ও কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা ২ - ২ গোলে ড্র করে। এদিন খেলায় জিতল তপন মেমোরিয়াল ক্লাব ২-১ ব্যবধানে। হারল বাগমারি ক্লাব। ওয়াই এম সি এ (কলেজ ব্রাঞ্চ) ১-০ গোলের ব্যবধানে জিতল। পরাজিত এন স্যার গুরুদাস ইনস্টিটিউট। দক্ষিণ কলকাতা সংসদ ২-১ গোলে জয়ী, হারল স্টার স্পোর্টিং ক্লাব। ইন্ডিয়া ক্লাব ৩-২ ব্যবধানে কলকাতা পার্সি ক্লাবকে হারিয়ে দিয়েছে। হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট ২-১ গোলের মধ্যে দিয়েই বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত