পাঁচতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশের চার্জশিটে আদালতের আমল
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : সাকেত আদালত সইদুলাজাব এলাকায় পাঁচতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশের পেশ করা চার্জশিটে আমল নিয়েছে। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস শিবম গুপ্ত মামলাটি শুনানির জন্য সেশনস আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগাম
পাঁচতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশের চার্জশিটে আদালতের আমল


নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : সাকেত আদালত সইদুলাজাব এলাকায় পাঁচতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশের পেশ করা চার্জশিটে আমল নিয়েছে। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস শিবম গুপ্ত মামলাটি শুনানির জন্য সেশনস আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর সেশনস আদালতে মামলাটির পরবর্তী শুনানি হবে।

এই ঘটনায় দিল্লি পুলিশ তিন জনকে অভিযুক্ত করেছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে। শুনানির সময় আদালত অভিযুক্তদের আইনজীবীদের চার্জশিটের প্রতিলিপি দেওয়ার নির্দেশ দেয়। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা জানান, নথিপত্র পরীক্ষার কাজ শেষ হয়েছে। এরপরই মামলাটি সেশনস আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

দিল্লি পুলিশ গত ১৩ আগস্ট এই মামলায় চার্জশিট পেশ করেছিল। চার্জশিটে কর্মবীর সিং, মনীশ খত্রি এবং অবিনাশ গুপ্তকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিট অনুযায়ী, গত ৩০ মে সন্ধ্যা প্রায় ৭টা ৩৫ মিনিটে মেহরৌলি থানার বিট কর্মীদের কাছে ঘটনার খবর পৌঁছয়।

উল্লেখ্য, ৩০ মে সাকেত মেট্রো স্টেশনের কাছে সইদুলাজাব এলাকায় পাঁচতলা একটি ভবন ভেঙে পড়ে। ভবনটি পাশের একটি ক্যান্টিনের উপর গিয়ে পড়ে। সেই সময় সেখানে বেশ কয়েক জন মানুষ খাওয়াদাওয়া করছিলেন। আচমকা ভবনটি ভেঙে পড়ায় তাঁদের সামলে ওঠারও সুযোগ মেলেনি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ছ’জনের মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande