
নয়ডা, ২২ আগস্ট (হি.স.): নয়ডার সেক্টর-৬-এর ইন্দিরা গান্ধী কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শনিবার যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে সেক্টর-৭৫-এ মহাজন ইমেজিং অ্যান্ড ল্যাবসের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন তিনি।
নয়ডায় পৌঁছনোর পর মহাজন ইমেজিং অ্যান্ড ল্যাবসের এগজিকিউটিভ ডিরেক্টর ঋতু মহাজন এবং ডিরেক্টর হর্ষ মহাজন প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে শিবানী বর্মা কথক নৃত্য পরিবেশন করেন।
প্রতিরক্ষামন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে নয়ডায় জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। তাঁর নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে শহরের কয়েকটি রাস্তায় রুট ডাইভারশন করা হয়।
অনুষ্ঠানে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মহেশ শর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য