
রায়বেরেলি, ২২ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের রায়বেরেলিতে বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বাত হয়েছে। অত্যধিক জল জমে যাওয়ায় মানুষের জীবিকার ওপর প্রভাব ফেলছে; জলস্তর বেড়ে রাস্তাঘাট ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, মানুষজন ঘরেই আটকে পড়ে থাকতে বাধ্য হচ্ছেন।
এক গ্রামবাসী বলেন, আমাদের গ্রাম প্লাবিত হয়েছে, অথচ প্রশাসন কোনও সহায়তা দিচ্ছে না। ১৮ আগস্ট থেকেই এখানে জল জমে আছে। বহু একর জমির ফসল তলিয়ে গেছে। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুক, কারণ এর ফলে আমাদের যাতায়াত ও জীবিকা ব্যাহত হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ