অনন্তনাগে দুটি পৃথক স্থানে অভিযান এনআইএ-র
অনন্তনাগ, ২২ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার সকালে দুটি পৃথক স্থানে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। স্থানীয় সূত্রের খবর, এ দিন এই বিশেষ অভিযানে এনআইএ-র সঙ্গে ছিল সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ। জানা গেছে, এ
অনন্তনাগে দুটি পৃথক স্থানে অভিযান এনআইএ-র


অনন্তনাগ, ২২ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার সকালে দুটি পৃথক স্থানে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। স্থানীয় সূত্রের খবর, এ দিন এই বিশেষ অভিযানে এনআইএ-র সঙ্গে ছিল সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ।

জানা গেছে, এ দিন সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা। সূত্রের খবর, অনন্তনাগের বিজবেহারা এবং দুরু এলাকার অন্তর্গত ক্রিরি গ্রামে মূলত এই অভিযান চালানো হয়। তবে কেন এই অভিযান, তা নিয়ে বিশদে কিছু জানানো হয়নি তদন্তকারী সংস্থা র তরফে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande