
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিমের শনিবার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। নতুন দিল্লিতে অবস্থিত দলের সদর দফতরে দিনভর চলবে পৃথক পৃথক বৈঠক। নতুন পদাধিকারীদের পরিচয় সহ বহু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। প্রথম বৈঠক শুরু হয় সকাল ১০টা থেকে, এই বৈঠকে পদাধিকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বৈঠকে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে দলের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হবে। তৃতীয় বৈঠক শুরু হবে সন্ধ্যা ৬টায়, সেই বৈঠকে জাতীয় পদাধিকারী এবং সমস্ত রাজ্যের দলীয় সভাপতিরা উপস্থিত থাকবেন।
বিজেপি এদিন ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক পরম্পরার সম্মান ও সুরক্ষার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। সামাজিক মাধ্যমে নিতিন নবীন জানিয়েছেন, দলীয় কর্মসূচিতে ‘বন্দে মাতরম’-এর কেবল প্রথম দুটি স্তবক গাওয়ার কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও দ্ব্যর্থহীন ভাষায় বিরোধিতা করছে দল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ