রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রবিবার রওনা দেবেন তিনি। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভের আমন্ত্রণে তাঁর এই সফর বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রবিবার রওনা দেবেন তিনি। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভের আমন্ত্রণে তাঁর এই সফর বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনা করবেন তাঁরা।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভের আমন্ত্রণে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ২৩ ও ২৪ আগস্ট রাশিয়া সফরে যাবেন। এই সফরের সময় তিনি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত-রাশিয়া আন্তঃ-সরকারি কমিশনের ২৭-তম অধিবেশনে সহ-সভাপতিত্ব করবেন। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande