সুন্দরবনে শোকের ছায়া, মৃত্যু ১৬ বছরের পুরুষ বাঘ ‘সুন্দর’-এর
ঝড়খালি, ২২ আগস্ট (হি. স.): গভীর শোকের ছাড়া সুন্দরবন জুড়ে। কারণ ঝাড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ ‘সুন্দর’-এর। শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, গত প্রায় ১২ দ
সুন্দরবনে শোকের ছায়া, মৃত্যু ১৬ বছরের পুরুষ বাঘ ‘সুন্দর’-এর


ঝড়খালি, ২২ আগস্ট (হি. স.): গভীর শোকের ছাড়া সুন্দরবন জুড়ে। কারণ ঝাড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ ‘সুন্দর’-এর। শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, গত প্রায় ১২ দিন ধরে একটি সংক্রমণজনিত অসুস্থতায় ভুগছিল বাঘটি। ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসাও চলছিল। কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এক বাঘিনীরও মৃত্যু হয়। বর্তমানে এই ‘সুন্দর’-ই একা ছিল এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। ডিএফও নিশা গোস্বামী বলেন, “ বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল সুন্দর। সংক্রমন জনিত অসুস্থতায় ভুগছিল। পশু চিকিৎসকরা সমস্তরকম চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।” সূত্রের খবর, সুন্দরের অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা বন্ধ রাখা হয়েছিল বন দফতরের তরফে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande