
হুগলি, ২২ আগস্ট (হি.স.): হুগলির ওয়ালস সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সুমনা সরকার। স্থানীয় বিজেপি বিধায়কের অনুরোধেই শনিবার হাসপাতালে ঘুরে যান তিনি। সেখানে গিয়ে তাঁর নির্দেশ, সকাল ৯ টায় নয়, ৭ টাতেই খুলতে হবে আউটডোর। তিনি এও জানান, বর্তমান বিজেপি সরকারের আমলে পরিস্থিতি অনেকটাই বদলেছে।
শনিবার সকালে শ্রীরামপুরের হাসপাতাল ঘুরে রোগী, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন সুমনা। পরিদর্শনের পর সুমনা বলেন, ‘‘নার্স-দিদিদের সঙ্গে দেখা হয়েছে, সুপার নেই। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে সুমনা বলেন, বিগত সরকারের আমলে হাসপাতালের পরিকাঠামো একদম ভেঙে পড়েছিল।
হিন্দুস্থান সমাচার / সংবাদ