রবিবার কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
কলকাতা, ২২ আগস্ট (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার কলকাতায়, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অ
রবিবার কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং


কলকাতা, ২২ আগস্ট (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার কলকাতায়, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন।

রবিবার কলকাতার গার্ডেনরিচ শিপিং কর্পোরেশনের কার্যালয়ে আসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও আমন্ত্রণ রয়েছে। তিনি রাজনাথের সঙ্গে শিপিং কর্পোরেশনের কার্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande