
হুগলি , ২২আগস্ট (হি.স.): ডানকুনি সেবা সমিতিতে পরম ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবেগের সঙ্গে মহাদেবের আরাধনায় অংশ নিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মহাদেবের পুজো ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।
শনিবার মহাদেবের চরণে প্রার্থনা জানিয়ে মন্ত্রী বলেন, তাঁর আশীর্বাদে সকলের জীবন যেন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে। পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণের পথে কাজ করার শক্তি যেন প্রত্যেকের আরও দৃঢ় হয়, সেই কামনাও করেন তিনি।
মহাদেবের আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হোক—এই বার্তাও তুলে ধরেন সুমনা সরকার। তাঁর উপস্থিতিকে ঘিরে অনুষ্ঠানে ভক্তদের মধ্যে উৎসাহ ও আধ্যাত্মিক আবেগের পরিবেশ তৈরি হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাদেবের আরাধনার পাশাপাশি মানুষের মঙ্গল ও সমাজকল্যাণের বার্তাও উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA