মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, রোগীদের বেডের পাশে রাখা হচ্ছে ইঁদুর ধরার যন্ত্র
মালদা, ২২ আগস্ট (হি.স.): মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে অসুস্থ রোগীদের ইঁদুর কামড় দেওয়ার ঘটনাও ঘটছে। ইঁদুরের উপদ্রব থেকে রোগীদের সুরক্ষিত রাখতে এবার তাঁদের বেডের পাশেই রাখা হচ্
ইঁদুর ধরার যন্ত্র


মালদা, ২২ আগস্ট (হি.স.): মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে অসুস্থ রোগীদের ইঁদুর কামড় দেওয়ার ঘটনাও ঘটছে। ইঁদুরের উপদ্রব থেকে রোগীদের সুরক্ষিত রাখতে এবার তাঁদের বেডের পাশেই রাখা হচ্ছে ইঁদুর ধরার যন্ত্র। সরকারি হাসপাতালে এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে।

বিষয়টি নিয়ে সরব হয়েছেন ইংরেজবাজারের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অভিযোগ, হাসপাতালে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে মানেই সেখানে ইঁদুরের উপস্থিতি রয়েছে। তাঁর দাবি, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। সরকার বদল হলেও সরকারি আধিকারিকদের কোনও পরিবর্তন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরা হবে। রোগীদের চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অসুস্থ রোগীদের যাতে কোনও ক্ষতি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande