২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস, আগরতলায় আইপিএফটি-র জনসভা ও র্যালি
আগরতলা, ২২ আগস্ট (হি.স.) : প্রতিবছরের মতো এ বছরও ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করবে ইন্ডিজেনাস প্রগ্রেসিভ ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)। তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে এদিন রাজধানী আগরতলায় জনসভা ও র্যালির আয়োজন করেছে দল। শনিবার সুপারি
সাংবাদিক সম্মেলনে আইপিএফটি নেতৃত্ব


আগরতলা, ২২ আগস্ট (হি.স.) : প্রতিবছরের মতো এ বছরও ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করবে ইন্ডিজেনাস প্রগ্রেসিভ ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)। তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে এদিন রাজধানী আগরতলায় জনসভা ও র্যালির আয়োজন করেছে দল। শনিবার সুপারি বাগানস্থিত আইপিএফটি-র দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা।

সাংবাদিক সম্মেলনে স্বপন দেববর্মা জানান, তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সরব রয়েছে আইপিএফটি। সেই দাবিকে সামনে রেখেই প্রতিবছর ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করা হয়। এবছরও দিনটিকে যথাযথভাবে পালন করার লক্ষ্যে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়, ২৩ আগস্ট আগরতলা শহরের মরা চৌমুহনী এলাকায় জনসভার আয়োজন করা হবে। জনসভায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় বক্তব্য রাখবেন আইপিএফটি-র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব।

স্বপন দেববর্মা জানান, জনসভা শেষ হওয়ার পর মরা চৌমুহনী এলাকা থেকে একটি র্যালি বের করা হবে। র্যালিটি মরা চৌমুহনী থেকে যাত্রা শুরু করে বুদ্ধ মন্দিরের দিকে যাবে। এরপর র্যালিটি সার্কিট হাউস পর্যন্ত পৌঁছাবে এবং সেখানেই কর্মসূচির সমাপ্তি হবে।

সাংবাদিক সম্মেলনে আইপিএফটি-র সাধারণ সম্পাদক বলেন, তিপ্রাল্যান্ডের দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে দলের অবস্থান ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি কর্মসূচিকে সফল করতে দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে আইপিএফটি-র সাধারণ সম্পাদকের সঙ্গে উপস্থিত ছিলেন আইপিএফটি-র যুব সংগঠনের সভাপতি বিকাশ দেববর্মা এবং সহসাধারণ সম্পাদক প্রিয় দেববর্মা। দলীয় নেতৃত্বের বক্তব্য, ২৩ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে দলের সাংগঠনিক উপস্থিতি ও তিপ্রাল্যান্ডের দাবিকে ফের সামনে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande