শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে মন্ত্রী সুমনা সরকার
হুগলি , ২২ আগস্ট (হি.স.): শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো এবং রোগী ও তাঁদের পরিবারের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। শনিবার পরিদর্শনের
রোগীদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী সুমনা সরকার


হুগলি , ২২ আগস্ট (হি.স.): শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো এবং রোগী ও তাঁদের পরিবারের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

শনিবার পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি।

সুমনা সরকার জানান, সাধারণ মানুষ যাতে হাসপাতাল থেকে উন্নত ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পান, তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। চিকিৎসা পরিষেবার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো ও রোগী পরিষেবার মান আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মানুষের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে পরিষেবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তাও দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande