
তারকেশ্বর , ২২আগস্ট (হি.স.): শনিবার তারকেশ্বর বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে ভীমপুর ও বিষ্ণুবাটিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
রক্তের কোনও বিকল্প নেই। জরুরি পরিস্থিতিতে একজনের দান করা রক্তই অন্য একজনের জীবন বাঁচাতে পারে। সেই মানবিক বার্তাকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বহু মানুষ।
শিবিরে উপস্থিত বিধায়ক সন্তু পান রক্তদাতাদের উৎসাহিত করেন এবং তাঁদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, রক্তদাতাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার কোনও তুলনা হয় না। যারা আজ এগিয়ে এসে রক্তদান করেছেন, তাঁরাই সমাজের প্রকৃত নায়ক।
আয়োজকদের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মানবিকতার এই বার্তা নিয়ে শিবির থেকে সকলকে বলা হয়— রক্তদান করুন, জীবন বাঁচান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA