বিলাসপুরে নদীতে তলিয়ে মৃত্যু তিন শিশুর
বিলাসপুর, ২৩ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের বিলাসপুরে নদী পার হওয়ার সময় জলের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হলো তিন শিশুর। জেলা প্রশাসন ও এসডিআরএফ এর কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে নদী থেকে ওই তিন শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। রবিবার স্থানীয় সূত্রে জানা
বিলাসপুরে নদীতে তলিয়ে মৃত্যু তিন শিশুর


বিলাসপুর, ২৩ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের বিলাসপুরে নদী পার হওয়ার সময় জলের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হলো তিন শিশুর। জেলা প্রশাসন ও এসডিআরএফ এর কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে নদী থেকে ওই তিন শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।

রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন শিশু শনিবার স্কুলে গিয়েছিল। স্কুল ছুটির পর তারা বাড়ি ফেরার পথে নদী পার হওয়ার সময়ই ওই দুর্ঘটনা ঘটে| হঠাৎই প্রবল স্রোতে তিনটি শিশুই ভেসে যায়।

গ্রামবাসীরা জানান, শনিবার সকালে যখন শিশুরা স্কুলে যায়, তখন ঘোঁঘা নদীর জলস্তর কম ছিল। কিন্তু সারাদিন টানা বৃষ্টির কারণে বিকেলের দিকে নদীতে জলস্তর দ্রুত বেড়ে যায় এবং স্রোতও প্রবল হয়ে ওঠে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই শিশুদের সন্ধানে তল্লাশি চালায়| পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। রবিবার তিনটি শিশুরই মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande