২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার, জেল থেকে মুক্তির তিন মাসের মধ্যেই ফের মাদক মামলায়
শিলিগুড়ি, ২৩ আগস্ট (হি.স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ এক অটোচালককে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংস। শনিবার নিবেদিতা রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অটোচালককে আটক করা
ব্রাউন সুগার


শিলিগুড়ি, ২৩ আগস্ট (হি.স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ এক অটোচালককে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংস। শনিবার নিবেদিতা রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অটোচালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রতন রায় (৪০)। সে প্রধাননগর থানার বাঘাযতীন কলোনির ৪৫ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর গলির বাসিন্দা। পুলিশের দাবি, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রায় চার বছর জেল হেফাজতে থাকার পর মাত্র তিন মাস আগে জেল থেকে মুক্তি পেয়েছিল রতন।

জেল থেকে বেরোনোর কয়েক মাসের মধ্যেই ফের মাদকদ্রব্যসহ পুলিশের হাতে ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য যথেষ্ট বেশি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande