শীতলকুচিতে ভাঙলো দেওশাল সেতু
কোচবিহার, ২৩ আগস্ট (হি.স.): রবিবার সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে গেল বিপর্যয়। ইটবোঝাই একটি ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ল হাট-পঞ্চারহাট সড়কের সংযোগকারী দেওশাল সেতু। দুর্ঘটনায় সেতুটির একাংশ সম্পূর্ণ ধসে পড
শীতলকুচিতে ভাঙলো দেওশাল সেতু


কোচবিহার, ২৩ আগস্ট (হি.স.): রবিবার সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে গেল বিপর্যয়। ইটবোঝাই একটি ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ল হাট-পঞ্চারহাট সড়কের সংযোগকারী দেওশাল সেতু। দুর্ঘটনায় সেতুটির একাংশ সম্পূর্ণ ধসে পড়ে ট্রাকটি আটকে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল থেকেই সেতুটির ওপর দিয়ে যাতায়াত চলছিল। আচমকাই ইটবোঝাই ট্রাকটি সেতুর ওপর উঠলে সেতুর কাঠামোর একাংশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় প্রশাসন সেতুটিকে ‘দুর্বল’ ঘোষণা করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণের জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশাসনিক এই উদাসীনতার কারণেই এমন বিপর্যয় বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ দল। ভাঙা সেতুতে আটকে থাকা ট্রাকটিকে উদ্ধারের কাজ শুরু হয়| প্রশাসনের নজরদারি এবং সময়মতো সংস্কার না করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande