ঝুলন যাত্রার সূচনায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : শ্রীশ্রী কৃষ্ণের পবিত্র ঝুলন যাত্রার সূচনা। এই উপলক্ষে রাজ্য জুড়েই সাড়ম্বরে তা পালিত হচ্ছে। উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা পার্বণের মধ্যে শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা এক বিশেষ অনুষ্ঠান। ঝুলন যাত্রা উপলক্ষে শ
ঝুলন যাত্রা উপলক্ষে


কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : শ্রীশ্রী কৃষ্ণের পবিত্র ঝুলন যাত্রার সূচনা। এই উপলক্ষে রাজ্য জুড়েই সাড়ম্বরে তা পালিত হচ্ছে। উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা পার্বণের মধ্যে শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা এক বিশেষ অনুষ্ঠান।

ঝুলন যাত্রা উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী রবিবার লিখেছেন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের পবিত্র ঝুলন যাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। শ্রীশ্রী রাধা কৃষ্ণের অশেষ কৃপায় সকলের জীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক এই প্রার্থনা করি।

জয় শ্রীকৃষ্ণ

জয় রাধা রানী

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande