
কেন্দ্রাপাড়া, ২৩ আগস্ট (হি.স.): ওড়িশার কেন্দ্রাপাড়ায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কেন্দ্রাপাড়া জেলায় বন্যায় ৩ লক্ষেরও বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ।
নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টির জেরে কেন্দ্রাপাড়া জেলার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে। বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং হাজার হাজার পরিবার বন্যার জলে আটকে পড়ে আছেন। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই দুঃসময়ে ওড়িশা সরকারের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ