গাঠিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর
জলপাইগুড়ি, ২৩ আগস্ট (হি স)। দুই কিশোরী একসঙ্গে মৃত্যুর কোলে ঢোলে পড়ল। যাদের সব সময় একসঙ্গে দেখা যেত তাদের একসঙ্গে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মৃতদের পরিবার ও স্থানীয়রা। রবিবার মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। গোটা এলাকা
গাঠিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর


জলপাইগুড়ি, ২৩ আগস্ট (হি স)। দুই কিশোরী একসঙ্গে মৃত্যুর কোলে ঢোলে পড়ল। যাদের সব সময় একসঙ্গে দেখা যেত তাদের একসঙ্গে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মৃতদের পরিবার ও স্থানীয়রা। রবিবার মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নাগরাকাটা। গাঠিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয় ওই দুই বন্ধুর। মৃত দুই কিশোরীর নাম সুশানি মুন্ডা ও পূজা মুন্ডা। বয়স ১৪। দু’জনেই গ্রাসমোর চা-বাগানের বাসিন্দা। তারা চম্পাগুড়ি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই বন্ধু বাড়ির কাছেই রেল সেতু সংলগ্ন এলাকায় গাঠিয়া নদীতে স্নান করতে নেমেছিল।

বর্ষাকালে পাহাড়ি এই নদীতে জলের স্রোত অত্যন্ত বেশি থাকে। স্নান করার সময় আচমকাই জলের প্রবল স্রোত সামলাতে না পেরে দু’জনেই গভীর জলে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে নদীতে তল্লাশি চালান। পরে দুই কিশোরীর দেহ উদ্ধার করা হয়। ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande