ভারী বৃষ্টি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়, জারি সতর্কতা
শ্রীনগর, ২৩ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টি চলছেই জম্মু ও কাশ্মীরে। রবিবার সকালে উধমপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাত হয়। এছাড়াও রামবান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে—বিশেষ করে য
ভারী বৃষ্টি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়, জারি সতর্কতা


শ্রীনগর, ২৩ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টি চলছেই জম্মু ও কাশ্মীরে। রবিবার সকালে উধমপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাত হয়। এছাড়াও রামবান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে—বিশেষ করে যারা উঁচু এলাকায় কিংবা নদী, ঝর্ণা ও অন্যান্য জলাশয়ের কাছাকাছি বসবাস করেন—সাবধানতা অবলম্বন করতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় অপ্রয়োজনীয় চলাফেরা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার ভোররাত থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। রাজৌরি জেলার বিভিন্ন এলাকাতেও তুমুল বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির পর জম্মু ও কাশ্মীরের আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে। বান্দিপোরাতেও মুষলধারে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে বারামুল্লাতেও। ভোর থেকে প্রবল বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে জল জমে যায়। তবে এই বৃষ্টি গরমের হাত থেকেও স্বস্তি এনে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande