জলপাইগুড়িতে চা বাগানে চিতাবাঘের শাবক, চাঞ্চল্য
জলপাইগুড়ি, ২৩ আগস্ট (হি.স.): রবিবার সকালে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানে চিতাবাঘের একাধিক শাবক দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটে বাগানের ১১ নম্বর সেকশনে। চা বাগানের শ্রমিকেরা পাতা তুলতে গিয়ে ঝোপের মধ্যে শাবকগুলিকে দ
জলপাইগুড়িতে চা বাগানে চিতাবাঘের শাবক, চাঞ্চল্য


জলপাইগুড়ি, ২৩ আগস্ট (হি.স.): রবিবার সকালে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানে চিতাবাঘের একাধিক শাবক দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটে বাগানের ১১ নম্বর সেকশনে।

চা বাগানের শ্রমিকেরা পাতা তুলতে গিয়ে ঝোপের মধ্যে শাবকগুলিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়ে দ্রুত| মা চিতাবাঘটি আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে এবং যেকোনও মুহূর্তে আক্রমণ চালাতে পারে— এই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকেরা। সুরক্ষার খাতিরে তাঁরা সঙ্গে সঙ্গে ১১ নম্বর সেকশনে পাতা তোলার কাজ বন্ধ করে দেন।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় চিতাবাঘের উপদ্রব বেশ কিছুদিন ধরেই বাড়ছিল। মাত্র কয়েক দিন আগেই বাড়ি ফেরার পথে চিতাবাঘের আক্রমণে জখম হয় এক কিশোর। একটি ছাগলকে টেনে নিয়ে যায় চিতাবাঘ। এর ওপর চা বাগানে চিতা বাঘের শাবক দেখা যাওয়ায় আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande